1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

স্কুলে স্কুলে শিক্ষার্থীদের বই বিতরণ

  • প্রকাশকালঃ শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩২৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : আজ শুক্রবার বছরের প্রথম দিন থেকে স্কুলে স্কুলে শুরু হচ্ছে শিক্ষার্থীদের বই বিতরণ। ইতোমধ্যে বই বিতরণের সব প্রস্তুতি শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার পাঠ্যবই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করা হয়। তবে এবার করোনার কারণে গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আজ থেকে সারাদেশে পর্যায়ক্রমে ১২ দিনে শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক।

জানা গেছে, শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে এবার প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোকে তিন দিন সময় দেয়া হবে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণে ১২ দিন সময় পাবে স্কুলগুলো। ইতোমধ্যে মাঠ পর্যায়ে বই পাঠানো হয়েছে। স্কুল থেকেই শিক্ষার্থীদের বই সংগ্রহ করবেন। স্কুলগুলো আলাদা আলাদাভাবে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণের ব্যবস্থা করবে।

প্রতিটি শ্রেণির বই বিতরণে তিন দিন করে সময় পাবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলো। ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি ৯ম শ্রেণির শিক্ষার্থীদের, ৪ থেকে ৬ জানুয়ারি ৮ম শ্রেণির শিক্ষার্থীর, ৭ থেকে ৯ জানুয়ারি ৭ম শ্রেণির শিক্ষার্থীদের এবং ১০ থেকে ১২ জানুয়ারি ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণ করতে এ স্কুলগুলোকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

একদিনেই প্রাথমিক বিদ্যালয়গুলোর বই বিতরণ করা যাবে বলে ধারণা মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। তবে, যেসব প্রতিষ্ঠানে ৬০০ জনের বেশি শিক্ষার্থী রয়েছে সে স্কুলগুলোর বই বিতরণে দুই-তিন দিন সময় লাগতে পারে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম