1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে শ্বশুরবাড়ির পাশে সড়ক থেকে জামাইয়ের লাশ উদ্ধার! 

  • প্রকাশকালঃ শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৪৯৫ জন পড়েছেন
নিজস্ব প্রতিনিধি : 
লাকসামে শ্বশুরবাড়ির পাশে সড়ক থেকে জামাইয়ের অজ্ঞাতনামা লাশ (!) উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের  চিকোনিয়া গ্রামের আনছারিয়া কমপ্লেক্স সংলগ্নে এ ঘটনা ঘটে। পুলিশ ঐদিন অজ্ঞাতনামা হিসেবে লাশটি মর্গে পাঠায়। পরে ফেসবুকে দেখে স্বজনরা নিহতের লাশ সনাক্ত করে। নিহত মোহাম্মদ সোহেল (২৭) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের হামিরাবাগ গ্রামের আহছান উল্লার ছেলে।
স্থানিয় সুত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সোহেলের সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছিল না। এ ঘটনার দিন সোহেলের স্ত্রী তার শ্বশুরবাড়িতে ছিলেন। সোহেল  গত বৃহস্পতিবার তার হামিরাবাগ নিজ বাড়ী থেকে বিকালে চিকোনিয়া গ্রামের শ্বশুরবাড়িতে যান। শুক্রবার সকালে লাকসাম- মুদাফরগঞ্জ সড়কে রক্তাক্ত  অবস্থায় সোহেলের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে কল করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যা এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
লাকসাম থানার ওসি (তদন্ত) মোঃ তোফাজ্জল হোসেন  জানান, নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার অজ্ঞাত নামা হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরে ফেসবুকে দেখে নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন। নিহতের পরিবারের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা আরো জানান, সোহেল মানসিক ভারসাম্যহীন ছিল। রাস্তায় ঘুরাঘুরির সময়ে অজ্ঞাত নামা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম