1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে আনন্দ র‌্যালি

  • প্রকাশকালঃ শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৩৪৭ জন পড়েছেন

রিয়াজ মোর্শেদ মাসুদ, লালমাই প্রতিনিধিঃ
‘এসো মিলি প্রাণে প্রাণে’- এ স্লোগানকে কন্ঠে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের গৌরবের শতবর্ষ পূর্র্তি উপলক্ষ্যে আনন্দ র‌্যালী করা হয় । এই স্কুলের ছাত্র ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। এ উপলক্ষে শুক্রবার ১ জানুয়ারী বিকালে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয় মাঠ মিলনমেলায় পরিণত হয়। শতবর্ষ উপলক্ষে বিদ্যালয়কে বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়। র‌্যালি শেষে কেক কাটা, সংক্ষিপ্ত স্মৃতিচারণ, দোয়া, ফানুস ও আতশবাজি ওড়ানোর মধ্য দিয়ে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা শেষ হয়। ১৯২১ সালে প্রতিষ্ঠিত বাগমারা উচ্চবিদ্যালয় ২০২১ সালের প্রথম প্রহরে শতবর্ষে পদার্পণ করেছে। উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, সদস্য সচিব মো. কামাল হোসেন, উদযাপন কমিটির যুগ্ন আহ্বায়ক ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, অমর কৃষ্ণ বণিক মানিক, এম এ মোতালেব প্রমুখ। উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা জানান, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির নির্দেশনায় শতবর্ষ উদযাপনের মূল অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে। এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা সমাজ আলোকিত করে চলেছেন। শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, রাজনীতি ও ব্যবসাসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল উপস্থিতি রয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম