1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সৈয়দ আশরাফের কবরে শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকারমন্ত্রীর

  • প্রকাশকালঃ রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৪০৩ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলির সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার চট্টগ্রাম থেকে সরকারি সফর শেষে ঢাকায় পৌঁছেই সৈয়দ আশরাফের কবরে যান তিনি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন স্থানীয় সরকারমন্ত্রী।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম অত্যন্ত সৎ, আদর্শ ও নীতিবান রাজনীতিবিদ ছিলেন। সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠে তিনি নীতি-নৈতিকতার সাথে মানুষের কল্যাণে কাজ করে গেছেন সারা জীবন।

নিজের ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সাবেক এই মন্ত্রী কখনো অবহেলা করেননি উল্লেখ করে মো. তাজুল ইসলাম জানান, সৈয়দ আশরাফুল ইসলাম দেশের সকল রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।

আওয়ামী লীগের সফল সাবেক সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত সহকর্মী ছিলেন বলেও উল্লেখ করেন স্থানীয় মন্ত্রী।

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম