1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ট্রাম্পকে সরাতে রাজি নন পেন্স

  • প্রকাশকালঃ বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩৮৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছে বিভিন্ন মহল। ইতোমধ্যেই তার বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের প্রস্তাব আনতে যাচ্ছেন ডেমোক্র্যাটরা। কিন্তু এর বিপক্ষে অবস্থান নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলোসিকে মাইক পেন্স জানিয়েছেন, তিনি ২৫তম সংশোধনীর বিরোধী। এভাবে তিনি ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে একমত নন।

গত সপ্তাহে ক্যাপিটল হিলে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে। এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন হামলার ঘটনা। সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে ইতোমধ্যেই ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে চাপ বাড়ছে।

২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন ট্রাম্প। অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকতে তার হাতে আর বেশিদিন সময় নেই। কিন্তু তার আগেই তাকে ক্ষমতাচ্যুত করতে চান ডেমোক্র্যাট দলের সদস্যরা। প্রতিনিধি পরিষদে তাকে অভিশংসনের একটি প্রস্তাবে বুধবার ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে।

লিখিত একটি চিঠিতে পেন্স বলেন, আমি বিশ্বাস করি না যে, এ জাতীয় পদক্ষেপ আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে বা আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।

তবে প্রতিনিধি পরিষদের শীর্ষ নেতৃত্বে থাকা এক সদস্যসহ কমপক্ষে তিনজন রিপাবলিকান সদস্য জানিয়েছেন, তারা ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দেবেন। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্প তার সমর্থকদের উস্কে দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এদিকে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমি মনে করি এটা (অভিশংসনের প্রস্তাব) আমাদের দেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে এবং ব্যাপক ক্ষোভ তৈরি করবে। আমি কোনো সহিংসতা চাই না।

সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করার জন্য মাইক পেন্সের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব প্রতিনিধি পরিষদে উত্থাপনের পরই তিনি তার মতামত জানিয়েছেন।

সম্প্রতি টেক্সাসে বক্তব্য দেয়ার সময় ট্রাম্প বলেছেন, ২৫তম সংশোধনীতে আমার জন্য কোন ঝুঁকি নেই। সেটা উল্টো জো বাইডেন এবং তার প্রশাসনের পেছনেই ফিরে আসবে।

সংবিধানের ২৫তম সংশোধনীর মাধ্যমে কোন প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে হলে সেক্ষেত্রে অবশ্যই ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে ইতিবাচক সাড়া প্রয়োজন। এমনকি এই ঘোষণাও তার মাধ্যমেই আসতে হয়। কিন্তু পেন্স পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন, তিনি ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পক্ষে নন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম