1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

টিকছে না কিম কার্দাশিয়ানের তৃতীয় সংসার

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ২৯২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : এবার তৃতীয় স্বামী কানইয়ে ওয়েস্টের সঙ্গে সম্পর্ক টিকছে না কিম কার্দাশিয়ানের। এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরে চললেও কেউ মুখ খুলছিলেন না। এবার এর সাফ ইঙ্গিত দেওয়া হয়েছে কিমের ইনস্টাগ্রাম পোস্টে। নতুন এই পোস্টের একটা ছবিতে তার আঙুলে ওয়েডিং রিং দেখা যাচ্ছে না! এতে তাদের ডিভোর্সের গুঞ্জনটা আরও বেশি করে ডালপালা মেলেছে।

কানইয়েকে ছেড়ে দেওয়ার কারণ খুঁজতে গিয়ে জানা যায়। বহু দিন ধরে রোগাক্রান্ত কানইয়ের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না কিম। এমনকি, তারা এক শহরেও আর নেই! ছেলেমেয়েদের নিয়ে মায়ের সঙ্গে কিম থাকছেন লস অ্যাঞ্জেলসের বাড়িতে। অন্যদিকে, কানইয়ে তার মতো একা একা দিন কাটাচ্ছেন উইওমিংয়ের খামারবাড়িতে।

তাদের ঘনিষ্ঠমহলের দাবি, বাইপোলার ডিজিজে আক্রান্ত কানইয়কে আর সহ্য করতে পারছেন না কিম! কানইয়ের উত্তেজনা, রাগ সবই না কি কিম এবং তার সন্তানদের পক্ষে শারীরিক ভাবে ক্ষতিকর হয়ে উঠছে। যদিও কানইয়ের দাবি- তিনি মানসিকভাবে অসুস্থ নন, কিম এবং তার মায়ের ধরাকে সরা জ্ঞান করার স্বভাব তার মাথা ঠাণ্ডা থাকতে দেয় না!

উল্লেখ্য, পেশায় একজন র‌্যাপার কানইয়ে ওয়েস্ট কিমের তৃতীয় স্বামী। এর আগে ২০০০ সালে ডেমন থমাসকে বিয়ে করেছিলেন কিম। ২০০৪ সালে ভেঙে যায় সে সংসার। তারপর ক্রিস হামপাইরেসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০১১। অজানা কারণে ২০১৩ সালেই আলাদা হয়ে যান তারা। পরে কানইয়েকে ২০১৪ সালে বিয়ে করেন কিম। এই বিয়ে কিমের তৃতীয় হলেও কানইয়ের ছিলো প্রথম।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম