1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

যুক্তরাষ্ট্রে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২৭ ও ২৮ মার্চ

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৮১ জন পড়েছেন

ফ্লোরিডা : আগামী ২৭ ও ২৮ মার্চ (শনি ও রবিবার) হতে যাচ্ছে দুই দিন ব্যাপী ভার্চুয়াল উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১। সম্প্রতি উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলনের সভাপতি আতিকুর রহমান আতিক ও সদস্য সচিব কাজী মশহুরুল হুদা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানান।

সভাপতি আতিকুর রহমান বলেন, গত ১৪ ও ১৫ মার্চ ২০২০ সালে ফ্লোরিডায় দুইদিন ব্যাপী উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২০ হওয়ার প্রস্তুতি চলছিল কিন্তু করোনার কারনে আমরা তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ২০২১ সালে ভার্চুয়ালি এ আয়োজন করতে যাচ্ছি। আয়োজক সংগঠন হিসেবে থাকছে বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা।

সম্মেলনের সদস্য সচিব কাজী মশহুরুল হুদা জানান, ভার্চুয়ালি উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ শুধু মাত্র উত্তর আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এর ব্যাপ্তী থাকবে বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতুবন্ধন হিসেবে। ভারত, বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়ার বাংলা সাহিত্য চর্চ্চার গুণীজনদের অংশগ্রহণ থাকবে দুইদিন ব্যাপী সম্মেলনে।

তিনি বলেন, যারা আগ্রহী তারা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ এর কানাডার প্রতিনিধি হচ্ছেন- সেলিম চৌধুরী। এছাড়া সম্মেলন কমিটির কার্যকরী সদস্য তাজুল ইমাম ‘বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতুবন্ধন’ হচ্ছে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ এর শ্লোগান।, সাইদুর রব, গোলাম ফারুক ভূইয়া, রেহান রেজা, ডিউক খান, শিব্বীর আহমেদ, আকবর হায়দার কিরণ, চিত্রা সুলতানা, মৌমধুবন্তি প্রমুখ। মিডিয়া পার্টনার টাইম ২৪ এবং কো পার্টনার চ্যানেল ৫২ ও কবির কিরন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম