1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মডেল সাদিয়া নাজের মরদেহ উদ্ধার

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ২৯৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ফের বাংলাদেশি মডেলের আত্মহনন, ফের ঝুলন্ত লাশ উদ্ধার। রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসা থেকে বাংলাদেশি মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মডেল সাদিয়া নাজের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সাদিয়ার কাজিন শাওন।

শাওন বলেন, ‘আমাদের বাসায় রাত পৌনে তিনটায় খবর আসে। আমরা গিয়ে দেখতে পাই ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া। এরপর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

কেন আত্মহত্যা করেছেন সাদিয়া? কোনোকিছুই পরিবার অনুমান করতে পারছে না বলে শাওন জানান।  তিনি বলেন, ‘ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল সেখানে। ফুটেজ উদ্ধার করলে বিষয়টি আরও পরিষ্কার হতে পারে।’

জানা গেছে, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সাদিয়ার মৃত্যুতে মর্মাহত কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা। বারিশ হক ফেসবুকে সাদিয়ার মৃত্যুতে শোকাহত হয়ে লিখেছেন,  বিদায় জানালো আরও একটি সম্ভাবনাময়ী তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় নাজ।  গতকাল রাত এ আত্মহত্যা করেছে। মরদেহ এখনও ছাড়া হয়নি। শেষ দেখতে পাবো কিনা জানিনা। সবাই দোয়া করবেন।

তিনি লিখেছেন,  আমার ফ্যাশন হাউজের এর প্রথম ফটোশুট করেছিলাম এই মেয়েটাকে নিয়ে। এখনো ছবিগুলো প্রকাশ করিনি। আজ একটা করলাম। ভাবিনি ক্যাপশন এভাবে লিখতে হবে। বড়দের খুব সম্মান করত যখন যা কাজের জন্য বলেছি কখনওই পারিশ্রমিক এর কথা নিজে থেকে বলেনি যথাসময়ে বেস্ট আউটপুট দিয়ে কাজ করেছে। আমি সবসময় চাইতাম মেয়েটা এগিয়ে যাক। আজকের সকালবেলার সংবাদ খুবই কষ্টদায়ক আমার জন্য।

দেশীয় শোবিজ অঙ্গনে আত্মহত্যা ক্রমশ আশঙ্কাজনকভাবেই বেড়ে চলেছে। গত বছরের আগস্টে তরুণ উঠতি মডেল লোরেন মেন্ডেস আত্মহত্যা করেন। জনপ্রিয় এই মডেলের এই আত্মহত্যা কেউ মেনে নিতে পারেননি। এরপরে অক্টোবরে চট্টগ্রামের হালি শহরে মাহি নামের ১৯ বছরের একজন মডেল আত্মহত্যা করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম