1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

৭ বছরের মেয়ে তুলল ৮০ কেজি ওজন!

  • প্রকাশকালঃ শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৪৯১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বয়স তার মাত্র ৭ বছর। এখন তো তার খেলার বয়স। কিন্তু এত কম বয়সেই এই মেয়ে যেন পেশাদার হয়ে উঠেছে। ৭ বছরের রোরি বেন উলফ অলিম্পিকের উইমেন্স বারের স্নেচে ৩২ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৪২ কেজি, সোয়াটিংয়ে ৬১ কেজি ও ডেডলিফ্টে ৮০ কেজি ওজন তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। কানাডার এই মেয়ে এখন সোশ্যাল মিডিয়া সেনসেশন।

রোরি এই অসম্ভবকে সম্ভব করেছে দুই বছর অনুশীলনের পর। মাত্র পাঁচ বছর বয়স থেকে রোরি ভারোত্তলন শুরু করেছিল। তার বয়সী বাচ্চারা যখন খেলে দিন কাটায়, তখন সে রীতিমতো নিজেকে শক্তিশালী করার করসত শুরু করে দিয়েছিল। বলাবাহুল্য, রোরি এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাচ্চা মেয়ে। অনন্য রেকর্ড সে নিজের নামে করে নিয়েছে। রোরি বলেছে, নিজেকে ফিট দেখতে তার ভালো লাগে। একই সঙ্গে সে নিজের সারা শরীরে ট্যাটু আঁকার ইচ্ছা প্রকাশ করেছে।

রোরি বলেছে, ‘খাওয়াদাওয়া আর অনুশীলনে আমার সবচেয়ে বেশি ফোকাস ছিল। সেই সঙ্গে নিজেকে শক্তিশালী করে তোলার ইচ্ছাও ছিল। ওজন তুলতে আমার ভালো লাগে। আত্মবিশ্বাসী মনে হয়। নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে পারলে অনেক রেকর্ড করা যায়।’ তার ভারোত্তলনের ভিডিওর নিচে একজন লিখেছিলেন, ‘তোমার বাঁ হাতের ট্যাটু-টা দারুণ।’ জবাবে রোরি বলেছে, ‘ওটা অস্থায়ী। তবে আমি একদিন সারা শরীরে ট্যাটু করাব। ট্যাটু দেখাতে আমার খুব ভালো লাগে।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম