1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ চলছে

  • প্রকাশকালঃ শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৭৭ জন পড়েছেন

প্রেস বিজ্ঞপ্তি : ২০২১-বি ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। কমিশন্ড অফিসার পদে আগ্রহী প্রার্থীরা ৩০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

শাখার নাম: ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা, পুরুষ।

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ–৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে।

বয়স: ১ জুলাই ২০২১ তারিখে অনূর্ধ্ব–২৮ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
বিজ্ঞাপন

শাখার নাম: ভলান্টিয়ার রিজার্ভ কমিশন (বিএনভিআর) সাপ্লাই শাখা, পুরুষ ও নারী

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, পরিসংখ্যান ও অর্থনীতিতে সম্মান অথবা বিবিএ। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.৫০ সহ স্নাতক (সম্মান) এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ–৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে।

বয়স: ১ জুলাই ২০২১ তারিখে অনূর্ধ্ব–২৮ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শাখার নাম: শিক্ষা শাখা, পুরুষ ও নারী

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি/মনোবিজ্ঞান/পদার্থ/এডুকেশনে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং স্নাতকে (সম্মান) সিজিপিএ–৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে।

বয়স: ১ জুলাই ২০২১ তারিখে অনূর্ধ্ব–৩০ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
সব শাখার জন্য শারীরিক যোগ্যতা

পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত

আবেদনের নিয়ম

আগ্রহী প্রাথীরা http://www.joinnavy.navy.mil.bd–এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ৭০০ টাকা
আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২১

সূত্র : দৈনিক যুগান্তর।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম