1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ত্রাণ বিতরণের সময় পরিকল্পিত হামলা : থানায় অভিযোগ

  • প্রকাশকালঃ রবিবার, ২৪ মে, ২০২০
  • ১৯৩২ জন পড়েছেন

লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে পূর্ব বিরোধের জের ধরে ত্রাণ বিতরণের সময় অতর্কিত হামলা করা হয়েছে এক পরিবারের উপর। এসময় ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। এতে দুইজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে লাকসাম পৌর শহরের ৮নং ওয়ার্ডের গুনতি গ্রামে। এ ঘটনায় লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১মে বিকেলে গুনতি গ্রামের বৃহত্তর লাকসাম উপজেলার জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি মৃত. আবদুল মান্নানের ছেলে ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মাসুদুর রহমান ও তার পরিবার নিজ গ্রামে ত্রাণ বিতরণ করছিলেন। এসময় পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মাসুদুর রহমানের ডান হাত ভেঙ্গে ফেলে ও তার ভাতিজা স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরীর সদস্য মাহবুবুর রহমান তুহিকে গুরুতর আহত করে। এসময় হামলাকারীরা তাদের সাথে থাকা নগদ অর্থ, ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। পরে দেশীয় অস্ত্র নিয়ে মাসুদকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা করে বসত ঘর ভাংচুর করে। এসময় তাদের আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় গুরুতর আহত মাসুদুর রহমান বাদী হয়ে একই বাড়ির সোবহান মিয়ার ছেলে শাহ আলম, ইয়াকুব আলী, ইউনুছ মিয়া, মেয়ের জামাতা নাছির মিয়া, পাশ্ববর্তী বাড়ির আবদুস শোকর, রবিউল হোসেনের বিরুদ্ধে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে লাকসাম থানার এস.আই কামাল হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম