1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

করোনার সংক্রমণ ১০ কোটি ছাড়াল

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৩৫৫ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ আর নতুন ধরনের (স্ট্রেইন) বিপরীতে চলছে টিকাদানের তোড়জোড়। এরই মধ্যে সংক্রমণ ছাড়িয়ে গেল ১০ কোটি। মৃত্যু ছাড়ানোর পথে সাড়ে ২১ লাখ।

ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ১০ কোটি ২ লাখ ৮০ হাজারের বেশি। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ লাখ ৪৯ হাজারের বেশি মানুষের।

অবশ্য সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৪৯ হাজারের মতো সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে প্রায় ৯ হাজার ৬শ জন।

নতুন করে প্রায় দেড় লাখ সংক্রমণে যুক্তরাষ্ট্রে মোট সংক্রমণ প্রায় ২ কোটি ৫৮ লাখ সাড়ে ৬১ হাজার ছাড়িয়ে গেছে। আরও প্রায় ১ হাজার ৯০০ মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৪ লাখ সাড়ে ৩১ হাজার। উল্লেখ্য, করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র।

করোনার নতুন ধরনে নাকাল যুক্তরাজ্যে অবশ্য সংক্রমণ ও মৃত্যু কমে এসেছে। দেশটিতে ২৪ ঘণ্টায় ৫৯২ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ৯৮ হাজার ৫৩১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে প্রায় ২২ হাজার নতুন শনাক্তে মোট সংক্রমণ ৩৬ লাখ সাড়ে ৬৯ হাজার ছাড়িয়ে গেছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম