1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

টাইগাররা ক্যারিবীয়দের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে

  • প্রকাশকালঃ বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। সাদমান ইসলাম, সাকিব আল হাসান, লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে ৫ উইকেটে ২৪২ রানে দিন শেষ করেছে মমিনুলবাহিনী।

দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না টাইগারদের। দলীয় ২৩ রানে তামিম ইকবালকে (৯) বোল্ড করেন কেমার রোচ। এরপর ৪৩ রানের জুটি গড়েন সাদমান ও শান্ত। দুজনের ভুল বোঝাবুঝিতে শান্তর (২৫) রানআউটে ভাঙে সেই জুটি। তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন সাদমান ও মমিনুল। এই জুটি ভাঙেন জোমেল ওয়ারিক্যান। মমিনুল আউট হন ২৬ রানে।

দলীয় ১৩৭ রানে ৫৯ রান করা সাদমানকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। হাতে রিভিউ থাকলেও তা নেননি সাদমান। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, যে বলে সাদমানকে আউট দেওয়া হয়েছে সেই বলটি লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে যেত। সাদমানের উইকেটটিও নিয়েছেন জোমেল ওয়ারিক্যান।

এরপর পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। ৩৮ রান করে মুশফিক ওয়ারিক্যানের তৃতীয় শিকারে পরিণত হন। ষষ্ট উইকেটে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে দিন শেষ করেন সাকিব-লিটন। সাকিব ৩৯ ও লিটন ৩৪ রানে অপরাজিত আছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম