1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আইপিএলের নিলামে নাম উঠল ৫ বাংলাদেশির

  • প্রকাশকালঃ শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৪তম আসরের আগে প্লেয়ার ড্রাফটের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ১৪তম আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।

শুক্রবার প্রকাশিত তালিকায় নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোট ১০৯৭ জন ক্রিকেটার। তাদের মধ্যে ৮১৪ জন ভারতীয় এবং বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২৮৩। বিদেশি ২৮৩ জনের মধ্যে আছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার।

তারা হচ্ছেন – অলরাউন্ডার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

জানা গেছে, নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে রয়েছেন সাকিব। তার সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় আরও রয়েছেন- গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড, কলিন ইনগ্রাম, কেদার যাদব ও হরভজন সিং।

এছাড়া দেড় কোটি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিড মালান।

বাংলাদেশের ৫ ক্রিকেটার ছাড়াও আফগানিস্তানের ৩০ জন, অস্ট্রেলিয়ার ৪২ জন, ইংল্যান্ডের ২১ জন, আয়ারল্যান্ডের ২ জন, নেপালের ৯ জন, নেদারল্যান্ডের ১ জন, নিউজিল্যান্ডের ২৯ জন, স্কটল্যান্ডের ৭ জন, দক্ষিণ আফ্রিকার ৩৮ জন, শ্রীলঙ্কার ৩১ জন, সংযুক্ত আরব আমিরাতের ২ জন, ওয়েস্ট ইন্ডিজের ৫৬ জন ও জিম্বাবুয়ের ২ জন ক্রিকেটার নিলামে নাম নিবন্ধন করেছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম