1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশের পৌরসভাগুলোকে অটোমেশনের আওতায় আনা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

  • প্রকাশকালঃ সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬০ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : দেশের সকল পৌরসভার সার্ভিসসমূহকে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।  সোমবার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন সাক্ষাৎ করতে আসলে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের ৩২৯টি পৌরসভায় প্রদেয় সব নাগরিক সেবা অটোমেশনের আওতায় আনতে তার সরকার কাজ করছে। এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পৌরসভায় অটোমেশন চালু করতে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করতে দেশটির আগ্রহের কথা জানান।  স্থানীয় সরকারমন্ত্রী কোরিয়ার পৌরসভায় তাদের কাজ করার আগ্রহ প্রকাশের জন্য দেশটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাক্ষাৎকালে কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের ঢাকা, চট্টগ্রাম ওয়াসাসহ বিভিন্ন খাতে চলমান সহযোগিতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কার্যক্রমে আরও সহযোগিতার কথা জানান। এছাড়াও মন্ত্রী এবং রাষ্ট্রদূত দুই দেশের বিভিন্ন পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম