1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী

  • প্রকাশকালঃ সোমবার, ২৫ মে, ২০২০
  • ৪৫৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : “ও মন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ” কাকতালীয় ভাবে আজ এই ঈদের দিনেই কালজয়ী এই গানের স্রষ্টা বাংলাদেশের জাতীয় কবি কাজি নজরুল ইসলামের জন্মদিন। যার শক্তিশালী লেখা আর ছন্দে আজও উদ্বেলিত গোটা জাতি। আজ সোমবার বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মদিন।

সৃষ্টিশীল অনন্য প্রতিভার নাম, কাজী নজরুল ইসলাম। একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকার। চলচ্চিত্র অভিনেতা। শিল্পকলার নানান শাখায় ছিল তাঁর অবাধ বিচরণ।

ক্ষণজন্মা এই প্রতিভার জন্ম, ১৩০৬ বঙ্গাব্দের ১১ জৈষ্ঠ, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে। শৈশব-কৈশোর-তারুণ্যে, জীবনে পরতে পরতে তার, সংগ্রাম। জড়িয়েছিলেন নানা পেশায়।

১৯২২ সালে প্রকাশ করেন ধূমকেতু পত্রিকা। “আনন্দময়ীর আগমনে” কবিতার জন্য নজরুলকে দেয়া হয় সশ্রম কারাদন্ড। সাহিত্য রচনার পাশাপাশি সংগীত ও চলচ্চিত্রে, পরিচালনা করেন। করেন অভিনয়ও।

১৯৪২ সালে বাকশক্তি হারান নজরুল। মাত্র ২২ বছরের লেখক জীবনে লেখেন প্রায় ৩ হাজার গান, অসংখ্য কবিতা, ছোটগল্প, উপন্যাস।

১৯৭২ সালে কবি নজরুলকে সপরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন কবি। তার ইচ্ছানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম