1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

স্পিকার বললেন ‘ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালী আত্মপরিচয়ের মাইলফল’

  • প্রকাশকালঃ শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালী আত্মপরিচয়ের মাইলফল-বাঙালি জাতির চেতনার উণ্মেষে অণির্বান দ্বীপশিখা-তাই ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে সঠিকভাবে জানাতে হবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে।

আজ শনিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স চত্ত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধনকালে এ আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া ও জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের প্রানের উদ্যোগের অংশ হিসেবে আবাসিক কমপ্লেক্স চত্ত্বরে শহীদ মিনার স্থাপনের সাথে জড়িত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ডেপুটি স্পিকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া তার বক্তব্যে বলেন, পৃথিবীর মধ্যে বাংলাভাষাই একমাত্র ভাষা যেটি আমরা রক্ত দিয়ে অর্জন করেছি। তিনি বলেন, ভাষা আন্দোলনই প্রথমে স্বাধীকার এবং পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে রুপান্তরিত হয়েছিল।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আসিফ হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ফোরামের সভাপতি উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার এবং পরিচালক গণসংযোগ ও ফোরামের সহ-সভাপতি মোঃ তারিক মাহমুদ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম