1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নাসিরের প্রেমিকের তালিকায় অভিনেত্রী মিম!

  • প্রকাশকালঃ রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৭৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : শোবিজের আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। স্বামী সিদ্দিকের সঙ্গে বিচ্ছেদের পর একাধিক ইস্যুতে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। এবার আলোচিত ক্রিকেটার নাসির ইস্যুতে আলোচনায় মিম। নেট দুনিয়ায় তাকে নিয়ে মুখরোচক কথা শোনা যাচ্ছে। এমনটি মিডিয়া পাড়ার অলিতে গলিতেও শোনা যাচ্ছে মিমকে নিয়ে কানকথা।

কেউ বলছেন, ক্রিকেটার নাসিরের সঙ্গে প্রেম ছিল মিমের। আবার কেউ বলছেন, নাসির সাবেক প্রেমিকার তালিকায় ছিল মিমের নাম। এসব কানে যাচ্ছে মিমেরও, এতে বেশ বিরক্তি প্রকাশ করেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মিম। লিখেছেন, ‘নাসির নাসির করে আমাকে মেসেজ দেওয়া বন্ধ করেন। কারো পারসোনাল লাইফ নিয়ে পড়ে থাকি না। ওর ওয়াইফের কাহিনি সত্য না মিথ্যা নিউজ এটা তো জানতে পারছেন। আমার কাছে জানার কি আছে বুঝলাম না।’

স্ট্যাটাসের সূত্র ধরে জানতে চাইলে মারিয়া মিম রোববার (২১ ফেব্রুয়ারি) বলেন, ‘আরে সবাই বিরক্ত করে ফেলছে। নাসিরের হলুদের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তার সঙ্গে ছবিও তুলেছিলাম। সেগুলো পোস্ট করার পর যন্ত্রণা শুরু হয়েছে। সবাই ইনবক্সে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছে। আমি কি করে জানব, মানুষের ব্যক্তিগত জীবন।’

নাসির সঙ্গে আপনার সম্পর্কটা কি? উত্তরে মারিয়া মিম বলেন, ‘বন্ধু, নাসির আমার বন্ধু। এর বাইরে আর কিছুই না। এছাড়া নাসিরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বন্ধু হিসেবেই নাসির আমাকে দাওয়াত করেছিল।’

ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) উত্তরার একটি রেস্তোরাঁয় পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে আকদ সম্পন্ন করেছেন নাসির। শনিবার (২০ ফেব্রুয়ারি) জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন হয়েছে তাদের। ওদিকে, ২০ ফেব্রুয়ারি সারাদিন আলোচনায় ছিলেন নাসির ও তার স্ত্রী তামিমা তাম্মি। আগের স্বামী রাকিবকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা। ২০১১ সালে রাকিবকে বিয়ে করেন তামিমা। এ দম্পতির এক কন্যা সন্তান রয়েছে বলেও জানা গেছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম