1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম জংশনে বিদেশগামী যাত্রীর ভিসা-পাসপোর্ট ছিনতাই

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬১৮ জন পড়েছেন

ছবি : প্রতিকী


লাকসাম প্রতিনিধি  :
লাকসামে ট্রেনের জন্য অপেক্ষমান এক বিদেশগামী যাত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার ভিসা-পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও ল্যাগেজ ছিনিয়ে নেয়। লাকসাম রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে। এ দিকে ঘটনার দু’দিন পর স্টেশনের অদূরে ওই বিদেশগামীর ভিসা, এয়ারপোর্ট কন্ট্রাকফরমসহ কাগজপত্রের ছিন্নভিন্ন অংশ পাওয়া গেলেও লাগেজ এর সন্ধান পাওয়া যায়নি। এ দূর্ঘটনার কারনে ওই বিদেশগামীর তার কর্মস্থলে যেতে পারেনি।
এ বিষয়ে ভূক্তভোগী নাঙ্গলকোট উপজেলার বেলটা এলাকার নজরুল ইসলামের ছেলে এমরান হোসেন জানান, আরব আমিরাত যাওয়ার উদ্দেশ্যে গত ২২ ডিসেম্বর রাতে লাকসাম রেলওয়ে জংশনে ঢাকাগামী নিশিতা ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। ওই ট্রেনটি স্টেশন প্রবেশ করলে যাত্রীদের ভিড়ের ফাঁকে বিদেশগামী ওই কর্মীর ভিসা, পাসপোর্ট, এয়ারপোর্ট কন্টাক্টসহ কাগজপত্র ও লাগেজ ছিনিেিয় নিয়ে চলে যায়।
এদিকে ঘটনার ২ দিন পর গতকাল বৃহস্পতিবার স্টেশনের আউটারে ভিসা, এয়ারপোর্ট কন্টাকের কাগজপত্র গুলো ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেলেও লাগেজ এর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ভূক্তভোগী এমরান লাকসাম রেলওয়ে থানায় একটি জিডি করেন।
লাকসাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন জানান, এ বিষয়ে একটি জিডি হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তকরণে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম