1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সুহৃদ জাহাঙ্গীর অভিনয় করেছেন ভাষা শহীদ সালাম চরিত্রে

  • প্রকাশকালঃ সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৭৮ জন পড়েছেন

ছবি : ভাষা শহীদ আবদুস সালাম চরিত্রে অভিনয়ে সুহৃদ জাহাঙ্গীর ও অরুণা বিশ্বাস।


বিনোদন প্রতিবেদক :

ভাষা শহীদ আবদুস সালাম চরিত্রে `একজন ভাষা সৈনিকের গল্প’ চলচ্চিত্রে অভিনয় করেছেন সুহৃদ জাহাঙ্গীর। ভাষা আন্দোলনের কাহিনি নিয়ে পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন শহীদুল হক খান। যেখানে ভাষা আন্দোলনের পূর্ণাঙ্গ কাহিনি তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের ভূমিকাও। সুহৃদ জাহাঙ্গীর একাধিক নাটক, চলচ্চিত্রের বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেও এবারই প্রথম কোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করলেন।

ভাষা শহীদ আবদুস সালাম চরিত্রে অভিনয় করে তিনি যেমন আনন্দিত তেমনি গর্বিতও। সম্প্রতি চলচ্চিত্রটির দৃশ্য ধারন সম্পন্ন হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। যেখানে সুহৃদ জাহাঙ্গীর তার সহশিল্পী হিসেবে পেয়েছেন গুণি অভিনেত্রী অরুণা বিশ্বাসকে।

শহীদুল হক খানের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় `একজন ভাষা সৈনিকের গল্প’ চলচ্চিত্রটির দৃশ্য ধারনের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে এডেটিং, ডাবিং, কালার গ্রেডিং, মিউজিক কম্পোজিশনসহ অন্যান্য কাজ। নির্মাণ কাজ সম্পন্ন করে খুব দ্রুতই চলচ্চিত্রটি মুক্তি দিতে চান লিভার ক্যান্সারে আক্রান্ত নির্মাতা শহীদুল হক খান।

চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শাহেদ শরিফ খান, সুমনা সোমা, গাজী ফারুক, সুলতানা হায়দার, মনির হোসেন টিপু, নাসিম আনোয়ার, ছোঁয়া বণিক, শাহাদাত হোসেন নিপু, সানজিদা মৌ, কামাল মিনা, প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম