1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে রাতে ডাকাতিকালে সংখ্যালঘু নারীকে হত্যা

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৯৪৮ জন পড়েছেন

ছবি : প্রতিকী ।


নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে বাসাবাড়ি থেকে স্বর্নালংকার লুটে নিতে আসা দুস্কৃতিকারীদের চিনে ফেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে গলায় রশি পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ মার্চ) গভীর রাতে পৌরসভার ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তার ছেলে আজ ৯মার্চ মঙ্গলবার লাকসাম থানায় প্রবীর আচার্য্য বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
জানা গেছে, শুক্লা রানী আচার্য্য (৫০) নামে ওই নারী একাই বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে নয়টার সময় দর্জির কাজ শেষে স্বামী স্বপন আচার্য্য ও ছেলে প্রবীর আচার্য্য বাড়িতে এসে দেখেন ঘরের সামনের দরজা ভেতর থেকে আটকানো। পেছনের দরজা বাইরে থেকে লাগানো। পরে ঘরে ঢুকে দেখেন শুক্লা রানীর মরদেহ খাটের উপরে আছে। আলমিরা খোলা। এতে রাখা প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার নেই। ওইসময় তাদের আত্ম চিৎকারে এলাকাবাসী জড়ো হয়। খবর পেয়ে লাকসাম ও মনোহরগঞ্জ সার্কেলের এএসপি মহিতুল ইসলাম, লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার (৯ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা আরো জানান, স্বর্নালংকার লুট করতে আসা দুষ্কৃতকারীদের চিনে ফেলায় গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করে লাশ খাটের উপর ফেলে রাখে। পরে দুস্কৃতিকারীরা সামনের দরজা আটকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন আজ দুপুরে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম