1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশকালঃ সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৯১০ জন পড়েছেন

ছবি : লাকসামে লকডাউন না মানায় জনসাধারণ এবং সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় বিভিন্ন দোকানীদেরকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।


মোজাম্মেল হক আলম :
মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত ‘লকডাউন’ বাস্তবায়নে লাকসামে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউনের প্রথম দিন সোমবার পৌর শহরের দৌলতগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে মাস্ক পরিধান না করায় জনসাধারণ এবং সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দোকানীদেরকে সর্বমোট ৬০ হাজার ৭ শ’ টাকা জরিমানা করা হয়।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে মাস্ক পরিধান না করায় পথচারী জনসাধারণ এবং সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় কাপড় দোকান, টেলিকম দোকান, চশমা দোকান, কনফেকশনারী ও ফার্নিচার দোকানসহ বিভিন্ন দোকানকে ৬০ হাজার ৭ শ’ টাকা জরিমানা করা হয়। এসময় জনসাধারণের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণের পর মাস্ক পরিধান ও লকডাউন মেনে চলার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম। তিনি বলেন, ‘সরকারের নিদের্শনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলায় আমরা করোনার প্রথম ঢেউ মোকাবেলায় সক্ষম হয়েছি। যথাযথ স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চললে ইনশাআল্লাহ আমরা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়ও সক্ষম হবো।’
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র খলিলুর রহমান, কাউন্সিলর আব্দুল আজিজ, লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পিন্টু সাহা, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মজুমদার, প্রচার সম্পাদক আনিসুর রহমান কাঞ্চন, কাপড় ও গার্মেন্টস্ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন, মার্কেট মালিক সমিতির প্রচার সম্পাদক মাসুদ পারভেজ রনি প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম