1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

থুতনির নীচে মাস্ক : নেই জনসচেতনতা

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৫৭৬ জন পড়েছেন

ছবি : জরিমানা এড়াতে কেউ কেউ দায়সারা মাস্ক পরলেও তা রেখে দিয়েছেন থুতনির নীচে।


মোজাম্মেল হক আলম  :
মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সপ্তাহব্যাপী লকডাউন ঘোষনা করেছে সরকার। সারা দেশের ন্যায় কুমিল্লার লাকসামেও সরকারি নিষেধাজ্ঞা যথাযথ ভাবে মানছেন না জনসাধারণ। স্বাস্থ্যবিধি না মেনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই বাজারমুখো হচ্ছেন তারা। আবার জরিমানা এড়াতে কেউ কেউ দায়সারা মাস্ক পরলেও তা রেখে দিয়েছেন থুতনির নীচে।
মঙ্গলবার সকাল থেকেই লাকসাম দৌলতগঞ্জ বাজারে জনসাধারণের উপচে পড়া ভীড় দেখা গেছে। কোথাও কোথাও রিকশা-অটোরিকশার দীর্ঘ যানজটও দেখা গেছে। এর আগে সোমবার লকডাউন কার্যকরের লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাস্ক না পরার দায়ে জরিমানা গুনেছেন অনেকেই। ফলে জরিমানা এড়াতে মঙ্গলবার অনেকেই দায়সারা মাস্ক পরেছেন থুতনির নীচে। মাস্ক ব্যবহারে জনসাধারণের কোন বালাই নাই। রিকশা-অটোরিকশা, পিকআপ ভ্যানসহ অন্যান্য পরিবহনের চালক-যাত্রী, বাজারের ক্রেতা-বিক্রেতা, হকার-পথচারী সকলেই চরম উদাসীন। লকডাউন ঘোষণার পরও সাধারণ মানুষের মাঝে এ নিয়ে বিন্দুমাত্র সচেতনতা সৃষ্টি হয়নি।
স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়েছে লাকসাম উপজেলাবাসী। ফলে সড়ক, হাট-বাজার, মার্কেট, গণপরিবহনে মাস্ক ব্যবহার না করেই অধিকাংশ মানুষ চলাচল করছে। বিশেষ করে পৌর শহরে জনসমাগম স্থানগুলোতেও স্বাস্থ্যবিধি মেনে চলার কিঞ্চিত চেষ্টা নেই কারোরই। অনেকে মাস্ক পরলেও সঠিকভাবে তা পরিধান করছেন না। তারা থুতনির নীচে মাস্ক নামিয়ে ঘুরে বেড়াচ্ছেন সর্বত্র। ফলে গুরুত্ব হারাচ্ছে মাস্ক পরিধান বজায় রাখার সরকারি নির্দেশনা। লাকসাম দৌলতগঞ্জ বাজারের কাঁচা বাজার ও মাছ বাজারেও দেখা গেল একই চিত্র। এমনকি পাড়া-মহল্লার মুদি, কনফেকশনারী ও চা দোকানেও মাস্কের তোয়াক্কা করছেন না কেউই।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. একেএম সাইফুল আলম বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা সার্বক্ষণিক মাঠে আছি। করোনা প্রতিরোধে সঠিক পদ্ধতিতে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলার বিকল্প নেই। ইতোমধ্যে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাস্ক পরিধানে উদাসীন ব্যক্তিদেরকে সচেতন করেছি। জনস্বার্থে পর্যায়ক্রমে আমরা আরো কঠোর পদক্ষেপ নিবো।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম