1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ২৬ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৯১ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম, লাকসাম :
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে লাকসামে ২৬ হাজার হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তার মধ্যে লাকসাম উপজেলায় ২১ হাজার এবং লাকসাম পৌরসভায় ৫ হাজার হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়।
মঙ্গলবার দিনব্যাপী একযোগে উপজেলার প্রত্যেক ইউনিয়নে এবং পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে তালিকাভুক্ত হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার বিতরণের পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইউনুস ভূঁইয়া ও পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের। এসময় স্ব স্ব এলাকায় প্রত্যেক ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দরিদ্রবান্ধব। তিনি সবসময় হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নকে প্রাধান্য দেন। সুষ্ঠু ভাবে তালিকা প্রণয়ন করে আমরা লাকসাম পৌরসভার ৯ ওয়ার্ডে ৫ হাজার হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেছি। প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক উপহার প্রত্যেকটি হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইউনুস ভূঁইয়া বলেন, ‘বিগত দিনে কোনো সরকার দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। একমাত্র আওয়ামী লীগ সরকারই সবসময় দরিদ্র মানুষের কথা ভাবে। তারই ধারাবাহিকতায় আমরা সুষ্ঠু ভাবে লাকসাম উপজেলায় সর্বমোট ২১ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া বিভিন্ন অংকের আর্থিক ঈদ উপহার বিতরণ করেছি।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম