1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

হুমকিকে উপেক্ষা করে আল-আকসায় ঈদ জামাতে মুসল্লিদের ঢল

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩৬৯ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : দখলদার বাহিনীর হুমকি ও বিধিনিষেধ উপেক্ষা করেই পবিত্র আল আকসা মসজিদে বিপুল সংখ্যক ফিলিস্তিনি ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার চলমান সংঘাত পরিস্থিতিতেই পবিত্র মসজিদটিতে ঈদের জামাতে নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি।

খবরে বলা হয়, ইসরাইলের অব্যাহত বিমান হামলা ও আল-আকসায় তাণ্ডবের জেরে অবরুদ্ধ গাজা উপত্যকায় এবারের ঈদুল ফিতরের সব আয়োজন বাতিল ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিবার মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদটিতে মুসল্লিদের ঢল নামে। পুরুষদের পাশাপাশি নারী-শিশুদের আকসা কম্পাউন্ডে দেখা যায়।

এদিকে ঈদের দিনও গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। এদিন ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে তারা।

গত সোমবার থেকে ইসরাইলের অব্যাহত বিমান হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৮৬ শিশু ও ৩৯ নারীসহ গুরুতর আহত হয়েছেন ৩৯০ জন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম