1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী আটক

  • প্রকাশকালঃ শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৫৯৫ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে শাহিদা বেগম জান্নাত (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী সাইফুল ইসলামকে (২৪) আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ জুন) দুপুরে লাকসাম জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ শাহিদা উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রামের শহিদুল মিয়ার ছেলে সাইফুল ইসলামের স্ত্রী। সে ৩মাসের অন্ত:সত্বা ছিলো বলেও জানা যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাহিদার সঙ্গে বিরোধ চলছিল তার স্বামীর। শুক্রবার সকালে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা। পরে তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা। হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিদাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন, এ ঘটনায় নিহতের স্বামী সাইফুলকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম