ছবি : প্রতিকী
মোজাম্মেল হক আলম :
লাকসাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে অগ্নি-নির্বাপণে আরো সক্ষমতা প্রয়োজন। বর্তমানে এ ষ্টেশনে অনেক পুরাতন ১৮‘শ লিটারের পানিবাহী একটি গাড়ি রয়েছে। যাহা পানির উৎসে সংযোগ দেয়ার আগেই ফুরিয়ে যায়। মাঝে মাঝে আবার পুরাতন গাড়িটি বিকল হয়ে দুর্ভোগ বাড়িয়ে দেয়।পানিবাহী গাড়িটি অনেক পুরাতন হওয়ার কারণে অগ্নিকান্ডের ঝুঁকিতে থেকেই যায় লাকসামবাসী।
এ শহরে বড় ধরণের অগ্নি দুর্ঘটনা ঘটলে সাহায্য নিতে হয় পার্শ^বর্তী ফায়ার ষ্টেশনগুলোর। ৩৩কিঃমিঃ পাড়ি দিয়ে পাশর্^বর্তী কুমিল্লা জেলা থেকে ফায়ার সার্ভিস লাকসাম পৌঁছাতে পৌঁছাতে অগ্নি দুর্ঘটনায় ক্ষতির পরিমান বেড়ে যায়। এমতাবস্থায় বিকল ও স্বল্প ক্ষমতার লাকসাম ফায়ার সার্ভিসের গাড়িটি দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চালাতে হয় অগ্নি নির্বাপনের কাজ। বিগত দিনে কয়েকটি অগ্নিকান্ডে এ ষ্টেশনের দুর্বলতার চিত্র ফুটে উঠেছে। স্থানীয় ব্যবসায়িরা মনে করেন এখনই জরুরী পদক্ষেপ না নিলে আগামী দিনে অগ্নিকান্ডের চিত্র আরো ভয়াবহ হতে পারে।
এমন পরিস্থিতিতে লাকসামবাসীকে অগ্নিকান্ডের ঝুঁকি থেকে রক্ষা করতে নতুন একটি সাড়ে ৬ হাজার লিটারের পানিবাহী গাড়ির দাবি জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও এলাকাবাসী। এলজিআরডি মন্ত্রীর হস্তক্ষেপে এ নতুন পানিবাহী গাড়িটি যোগ হলে উন্নয়নে বদলে যাওয়া লাকসামবাসীর পালকে যোগ হবে আরো একটি
লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, আমাদের পুরাতন একটি ১৮‘শ লিটারের গাড়ি রয়েছে। যার সক্ষমতা মাত্র সাড়ে ৭ মিনিট। পানির উৎসে সংযোগ দিতে দিতে এটি শেষ হয়ে যায়। আবার গাড়িটি অনেক পুরাতন হওয়ায় মাঝে মাঝে রাস্তায় বিকলও হয়ে পড়ে।যেকোনো সময় বড় ধরনের অগ্নিকান্ড ঘটলে ভরসা করতে হয় পাশের এলাকার ফায়ার সার্ভিসের উপর। এতদাঞ্চলের উন্নয়নের মহারথী, মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয়ের প্রতি আকুল আবেদন থাকবে ঐতিহ্যবাহী লাকসাম উপজেলাবাসীকে অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করতে এ ষ্টেশনে একটি নতুন সাড়ে ৬হাজার লিটারের গাড়ি সংযোজন করা প্রয়োজন।
Leave a Reply