1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

এবার কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৫.২২

  • প্রকাশকালঃ রবিবার, ৩১ মে, ২০২০
  • ৬৪৭ জন পড়েছেন

কুমিল্লা প্রতিনিধি : চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশ করেছে ৮৫. ২২ শতাংশ শিক্ষার্থী। আর এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। এবার কুমিল্লা বোর্ড থেকে ১ লাখ ৫৯ হাজার ৭০জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে পাশ করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০জন। রোববার (৩১) মে সকাল ১১টায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের চেয়ে এ বছর পাশের হার কিছুটা কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীর সংখ্যা। ২০১৯ সালে কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাশের হার ছিলো ৮৭.১৬ শতাংশ। এ বছর তা কমেছে ২ শতাংশের মতো। গেলো বছর জিপিএ-৫ পেয়েছিলো ৮৭৬৪ জন; এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৫-এ।

এর আগে রোববার সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর গণমাধ্যম কর্মীদের ফলাফল বিরণীর বিভিন্ন দিক তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান।

তথ্যমতে, এবছর কুমিল্লা বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা। এ বোর্ডের আওতাধীন ৬টি জেলার বিভিন্ন স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৯৪ দশমিক ৪১ শতাংশ হারে কৃতকার্য হয়েছে ৭৬ হাজার ৯৬৪ ছাত্রী। যাদের মধ্যে এ প্লাস পেয়েছে ৫ হাজার ৩৩০ জন।

পক্ষান্তরে কুমিল্লা বোর্ডে ছাত্রদের পাশের হার ৮৬ দশমিক ৩১। কৃতকার্য ছাত্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৬। যাদের মধ্যে এ প্লাস পেয়েছে ৪ হাজার ৯১৫ জন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম