1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সারা বিশ্বে ৬০ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত

  • প্রকাশকালঃ রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩৭৬ জন পড়েছেন

ঢাকা অফিস : বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৬০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর দুই তৃতীয়াংশই যুক্তরাষ্ট্র ও ইউরোপের। বার্তা সংস্থা এএফপি’র হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৬০ লাখ ৮৬৭ জন এবং মারা গেছে ৩ লাখ ৬৬ লাখ ৮৪৮ জন। এর মধ্যে ইউরোপ করোনা ভাইরাসে পর্যুদস্ত হয়েছে সবচেয়ে বেশি। ইউরোপে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৩৫ হাজার ১৭০ জন এবং মারা গেছে ১ লাখ ৭৭ হাজার ৫৯৫ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ১৭ লাখ ৬০ হাজার ৭৪০ জন কোভিড- ১৯ রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ৩ হাজার ৪৭২ জন।

কিন্তু বর্তমানে ল্যাটিন আমেরিকায় ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় এ অঞ্চলে ৪৫ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৬৯৫ জন এবং মারা গেছে ৪৯ হাজার ২৩০ জন।

আশার কথা হচ্ছে করোনা সংক্রমণে মৃত্যুর তুলনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা দিন দিন বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬০ লাখ। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৮০৯ জন মানুষের। তবে আশার কথা হচ্ছে, এরই মধ্যে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ৫৯ হাজার ২৫০ জন।

জরিপ সংস্থার তথ্য মতে, চীনে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা কমেছে। দেশগুলোতে দিন দিন বাড়ছে সুস্থতার সংখ্যা। এছাড়া আমেরিকাতে মৃত্যুর সংখ্যার পাশাপাশি সুস্থতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম