1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা: আটক ঘাতক

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৯২ জন পড়েছেন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 

কুমিল্লার লাকসামে প্রকাশ্যে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার খিলা বাজারে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে খিলা বাজারের রহমত উল্লাহর স’মিলের দুই শ্রমিক মনির হোসেন (৩৫) ও মাইন উদ্দিন (৩২) বাজারের খবির উদ্দিনের খাবার হোটেলে ভাত খেতে যায়। খাবার টেবিলে উভয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাইন উদ্দিন হোটেলের পিছন থেকে বটিদা নিয়ে খাবার টেবিলে মনিরকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় মনির প্রান বাঁচাতে খাবার হোটেল থেকে দৌঁড়ে কুমিল্লা-নোয়াখালী সড়কে নেমে পালানোর চেষ্টা করলে মাইন উদ্দিন পিছন পিছনে দৌড়ে সড়কের উপর মনিরকে কুপিয়ে ও গলা কেটে হত‍্যা করে। ওই সময় মনির মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক মাইন উদ্দিন পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
দুই সন্তানের জনক নিহত মনির হোসেনের বাড়ি পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার উরুকচাইল গ্রামে এবং ঘাতক মাইন উদ্দিনের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার খিলা উত্তর পাড়ায়।
লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাইন উদ্দিনকে আটক করা হয়েছে। নিহত মনির হোসেন ও মাইন উদ্দিন দুইজনই খিলা বাজারের রহমত উল্লাহর স’মিলের শ্রমিক।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম