নিজস্ব প্রতিনিধি :
লাকসামে আজ আবারও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। আজ শনিবার (১২নভেম্বর) উপজেলা উত্তরদা ইউনিয়নের মামিশ্বর কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা আতাকরা গ্রামের ওয়াহিদুর রহমানের ১২৫সিসির ডিসকভার (অনটেষ্ট) মোটরসাইকেলটি মামিশ্বর গ্রাম থেকে চুরি হয়ে যায়।
জিডি সূত্রে জানা যায়, ওয়াহিদুর রহমান মামিশ্বর গ্রামের রাস্তার পাশে পার্কিং করে ওই গ্রামে ব্যাক্তিগত কাজ শেষ করে ফিরে এসে দেখে মোটরসাইকেলটি পার্কিংস্থলে নেই। আশপাশে খোঁজাখুঁজির পর বুঝতে পারেন তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে চোর চক্র।
এ বিষয়ে ওয়াহিদুর রহমান বাদী হয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আগেরদিন শুক্রবার দুপুরে হাউজিং থেকে বীর মুক্তিযোদ্ধার সন্তান এটিএম নুরুল হুদা রাজুর মোটরসাইকেলটি নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
এভাবে কয়েক দিন পরপরই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত চুরি হচ্ছে বহু মোটরসাইকেল। এসব চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হলেও প্রকৃতপক্ষে মেলেনা কোন প্রতিকার। প্রতিনিয়ত মোটরসাইকেল চুরির ঘটনায় ভুক্তভোগী ও সাধারণ জনগণের প্রত্যাশা আইনশৃঙ্খলা বাহিনী অতিদ্রুত এই চোর চক্রের সদস্যদের আইনের আওতা এনে তাদের নির্মূল করবেন।
Leave a Reply