1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জনগনের কল্যানে নিজেকে উৎসর্গ করতে চাই-আবু ইউসুফ কোম্পানি

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৩১ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম, লাকসাম :


এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে নাঙ্গলকোট উপজেলার আদ্রা (দক্ষিণ) ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। ছোটদের স্নেহ, বড়দের সম্মান করা এবং সন্ত্রাস, মাদক মুক্ত আদ্রা (দক্ষিণ) ইউপি গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারণার কাজে ততই ব্যস্ত হয়ে পড়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক, দান বীর আবু ইউসুফ কোম্পানি।

নির্বাচনের প্রচারণায় আবু ইউসুফ কোম্পানি তার নির্বাচনী এলাকা আদ্রা (দক্ষিণ) ইউনিয়নের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মিশে দিনরাত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
গণসংযোগকালে আবু ইউসুফ কোম্পানি পথ সভায় ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি নির্বাচিত হলে এলাকার সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো। এ ইউনিয়নকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ ব্যবস্থা, উন্নত জীবন যাপন ও আধুনিক জ্ঞানকে কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর এলাকা, ক্ষুধা-দারিদ্র মুক্ত সমাজ ও সুস্থ মানুষের সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে সর্বস্থরের জনতার সহযোগীতা কামনা করছি।

এছাড়াও চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ পাড়া-মহল্লায় ঘুরে সমাজে অবহেলিত মানুষের সুখ-দুঃখের কথা শুনেন। যার যে সমস্যা আছে তাদের কথা অন্তরে গেঁথে ইউনিয়ন পরিষদের এ চেয়ারে বসলে সকল সমস্যার সমাধান দেয়ার চেষ্টাও করা হবে বলে জানান তিনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম