1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

  • প্রকাশকালঃ সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ৩৮৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক :


অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের জয়যাত্রা চলছেই। আজ বেনোনির উইলিমুর বি পার্কে লঙ্কানদের ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। এক ম্যাচ আগেই সুপার সিক্স নিশ্চিত করল লাল-সবুজের দল।

১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের চতুর্থ বলে লঙ্কান ওপেনার নেথমি সেনারত্নার উইকেট নেন মারুফা আক্তার। রানের খাতা খোলার আগেই বিদায় নেন লঙ্কান এই ওপেনার। তিন ওভার পর আরেক ওপেনার সুমুদু নিসানসালা ড্রেসিংরুমের পথ ধরেন। চতুর্থ ওভারের তৃতীয় বলে নিসানসালার উইকেট নেন দিশা বিশ্বাস। ৮ বলে ৩ রান করেন লঙ্কান এই ওপেনার।

সেনারত্না, নিসানসালার বিদায়ে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৩.৪ ওভারে ২ উইকেটে ২৪ রান। ২ উইকেট পড়ার পর উইকেটে আসেন দেওমি বিহঙ্গ। তৃতীয় উইকেট জুটিতে ভিশ্মি গুনারত্নের সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন বিহঙ্গ। গুনারত্নে, বিহঙ্গ দুজনেই ফিফটির দেখা পেয়েছেন। ৪৪ বলে ৫৫ রান করা বিহঙ্গকে ফিরিয়ে তৃতীয় উইকেটের জুটি ভাঙেন মারুফা। লঙ্কানদের স্কোর দাঁড়ায় ১৬.২ ওভারে ৩ উইকেটে ১২০ রান। শেষ ২২ বলে ৪৬ রানের লক্ষ্য শ্রীলঙ্কা পূরণ করতে পারেনি। ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ভিশ্মি গুনারত্নে। দুই ব্যাটারের ফিফটিতে ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রান করে বাংলাদেশ। ৪৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রান করেন আফিয়া প্রত্যাশা। আর ২৮ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। ৩ চার ও ২ ছক্কা হাঁকিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে একটি উইকেট নিয়েছেন রেশমি নেত্রাঞ্জলি। প্রত্যাশার উইকেট নিয়েছেন নেত্রাঞ্জলি। আর মিস্টি সাহা হয়েছেন রানআউট।

 

সূত্র : আজকের পত্রিকা। 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম