1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

৭-৯ ফ্রেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল

  • প্রকাশকালঃ শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ৩২৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক :


এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। আগামী ৭-৯ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করতে চায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শুক্রবার কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছেন, এ তিন দিনের মধ্যে ফল প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি এ বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় থাকার কথা জানান।

করোনাভাইরাস মহামারি ও বন্যার কারণে এবার সময় বদলে গত ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল। এবারও বিষয়, নম্বর ও সময় কমিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। আগের শিক্ষাবর্ষের মতো সিলেবাসও ছিল সংক্ষিপ্ত।

পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রীতি মেনে চলে শিক্ষা বোর্ডগুলো। সেই হিসাবে আগামী ১১ ফেব্রুয়ারি এ সময়সীমা শেষ হতে যাচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক তপন কুমার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি ও ফল প্রকাশের সময়সূচি পাওয়ার ভিত্তিতে তা প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী প্রচলিত প্রথা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে থাকেন।

সূত্র : দৈনিক যুগান্তর। 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম