1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে চোরাই মোটরসাইকেলসহ ৪ চোর আটক

  • প্রকাশকালঃ বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৫৮ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: 

কুমিল্লার লাকসামে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এবিষয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে প্রেসব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া।

প্রেসব্রিফিংয়ে ওসি জানান, গত ৩০ জানুয়ারি রাত পৌনে আটটায় লাকসাম বাইপাস এলাকায় চোর সন্দেহে ৩ জনকে আটক করে। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো- চাটখিল এলাকার দৌলতপুরের মৃত রতন মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন রাফী (২৫), লামচরের মৃত রুহুল আমিনের ছেলে মোঃ শান্ত (২০) ও আবদুল হাইয়ের ছেলে মোঃ রিয়াদ হোসেন। পরে তাদের দেয়া তথ্যমতে সোনাইমুড়ীর ছোট কেগনার মোঃ আলী আকবরের ছেলে মোটর সাইকেল মেকানিক সোহাগ হোসেন হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

এদিকে, লাকসাম থানার উপপরিদর্শক মাকসুদর রহমান ও আবু হেনা মোস্তফা রেজার নেতৃত্বে পুলিশ ফোর্স আটককৃতদের নিয়ে চাটখিল এলাকায় অভিযান চালিয়ে নম্বর বিহীন ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন। এগুলোর মধ্যে রয়েছে লাল-কালো রংয়ের ১১০সিসি ডিসকভার ও লাল-কালো রংয়ের ১০০সিসি জারা মোটর সাইকেল।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রেসব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন, উপপরিদর্শক মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম