1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

শুরু হলো ভাষার মাস

  • প্রকাশকালঃ বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৩৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : 

শুরু হলো ভাষার মাস। এ মাসেই বাঙালির স্বাধীনতা, সাম্য আর গণতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। বায়ান্নোরভাষা আন্দোলনের সোপানে চড়েই এসেছিল একাত্তরের মুক্তিযুদ্ধ।

১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের পর বাঙালির রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল পাকিস্তানি শাসকরা।

তখন প্রতিবাদ জানায় পূর্ব-পাকিস্তান অর্থাৎ এখনকার বাংলাদেশের মানুষ। টানা আন্দোলন, সংগ্রাম আর প্রতিবাদের ধারাবাহিকতায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল করেছিল বাঙালি।

সেদিন পুলিশের গুলিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, জব্বার, বরকতরা। তাদের রক্ত এনে দিয়েছিল বাঙালির মুখের ভাষা। ভাষার মাস ফেব্রুয়ারি তাই একইসঙ্গে বাঙালির জন্য শোকের ও গৌরবের। বাঙালির একুশে ফেব্রুয়ারি এখন ইউনেস্কো ঘোষিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।

এদিকে, আজ শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশের বইমেলা। বিকালে বাঙালির প্রাণের এই মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালির ঐতিহ্যবাহী এ মেলা আয়োজনে প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বইমেলায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নজরদারির পাশাপাশি তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাইকে নিরাপত্তার স্বার্থে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের তল্লাশি পেরিয়ে মেলায় প্রবেশ করতে হবে। শাহবাগ, পলাশীর মোড় ও বই মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত সিসি ক্যামেরা থাকবে। লেখক বা প্রকাশক নিরাপত্তা ঝুঁকি বোধ করলে পুলিশকে জানানোর জন্য বলা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম