1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সন্ত্রাসী হামলায় নিহত অনিকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশকালঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩৮৭ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :

লাকসামে ছাত্রদল সন্ত্রাসীদের হাতে নিহত অনিকের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭জুলাই) উত্তর বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে লাকসাম পৌরসভা ৪নংওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মিলাদও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি বাহারউদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাবুল, লাকসাম উপজেলা যুবলীগের সদস্য মাসুদ পারভেজ রনি, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহিন, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন জনি, পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উত্তর বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মহিউদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবদীন হাজারী, ম ম হাসান বাবুল, মজিবুল্লাহ খন্দকার তরু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সেরাজুল হক, বাচ্চু মিয়া, আবুল হোসেন, শফিকুর রহমান মন্টু, মোঃ হারু মিয়া যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সোহেল মিয়া রাসেল আহমেদ, তৌফিকুল হায়দার আব্দুল, জাফর ইকবাল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুরুজ বাঙাল, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আবু হানিফ, হাফিজুল হায়দার শাহীন, জুয়েল আহমেদ, মোঃ সিরাজ, শরীফ হোসেন, আক্তার হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন রাফি, রায়হান হোসেন রকি, রাহান আহমেদ, মনির হোসেন, মাসুম বিল্লাহ, রিয়াজ আহমেদ রূপক সংগঠনের সকল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২১ জুন ছাত্রদলের সন্ত্রাসী রকির নেতৃত্বে হামলায় পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার অনিক গুরুতর আহত হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে অনিকের শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৮ জুন) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অনিক মৃত্যুবরণ করেন। ঈদের দিন সন্ধ্যায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে অনিকের লাশ দাফন করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম