1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাল্য বিয়ে প্রতিরোধ করে সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে হবে- কুমিল্লা জেলা পুলিশ সুপার

  • প্রকাশকালঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩৬৩ জন পড়েছেন
মোজাম্মেল হক আলম : 
বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  ১৬জুলাই সকালে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রসরাজ দাস, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, ১০ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল আফরিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহসিন উদ্দিন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেওয়া প্রয়োজন। একটা সময় ছিল যখন মানুষ বিয়ের বয়স নিয়ে ভাবত না। এখন সবার মধ্যে সচেতনতা এসেছে।
স্থানীয় প্রশাসন, গ্রামের মানুষ এ ক্ষেত্রে অনেক বেশি সচেতন হয়েছে। মেয়েদের বিয়ের বয়স নিয়ে কিছু প্রশ্ন এসেছে। তবে আমরা সবাই যদি সচেতন থাকি, তাহলে কোনো অবস্থাতেই ১৮ বছরের নিচে বিয়ে হবে না। বাল্য বিয়ের প্রতিরোধ করে সুস্থ সুন্দর সুশিক্ষিত জাতি ও দেশ গড়তে হবে। আজকের শিক্ষার্থীরা বাল্য বিয়ে প্রতিরোধের মাধ্যমে নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নের সচেষ্ট ভূমিকা রাখতে হবে। নিজেকে গড়ে তুলতে হবে সুশিক্ষিত জাতি হিসেবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম