1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জাতীয়করণের দাবীতে শিক্ষকদের বিক্ষোভ চলছে 

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩১১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক :

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। বেলা ১১টার দিকে পল্টন-হাইকোর্ট সড়কও বন্ধ করে দেন শিক্ষকরা।
দুপুর ১টা পর্যন্ত অবরোধ কর্মসুচি চলছে। শিক্ষকরা রাস্তা অবরোধ করে দাবি আদায়ে স্লোগান দিচ্ছেন। এতে হাইকোর্ট-মৎস্যভবন হয়ে গুলিস্তান অভিমুখী রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
এদিকে, আন্দোলনরত শিক্ষকদের একটি সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একটি প্রতিনিধিদল সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য কমানোর দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকরা।
সোমবার (১৭ জুলাই) সকালে পল্টন মোড় থেকে হাইকোর্ট মোড় রাস্তা অবরোধ করেন তারা। বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদের আহ্বানে বৈঠকে অংশ নিতে মাউশিতে যান আন্দোলনকারী শিক্ষক প্রতিনিধিদের পাঁচ সদস্যের একটি দল। বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত বৈঠক হয়। তবে, বৈঠকের পরও সমস্যার সমাধান হয়নি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম