1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে দাদনের টাকার জন্য ভাঙ্গারী ব্যবসায়ী খুন

  • প্রকাশকালঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৯৭৭ জন পড়েছেন
নিজস্ব প্রতিনিধি :
লাকসামে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে আউয়াল হোসেন সিয়াম (২০) নামে এক ভাঙ্গারী ব্যবসায়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ জুলাই) রাতে লাকসাম পৌর শহরের গন্ডামারা এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত সিয়াম পৌর শহরের জবাইখানা এলাকার বাসিন্দা সরাফত আলীর ছোট ছেলে।
ঘটনার পর থেকে হকার সবুজ মিয়া পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, ভাঙ্গারি ব্যবসায়ী সিয়াম কালোরা খাল পাড়ের হকার সবুজকে মালামাল কেনার জন্য দাদন দেয়। সবুজ বেশ কিছুদিন কাজ না করলে সিয়াম পাওনা টাকা চাইতে গেলে তাকে এবং সাথে থাকা বিনই গ্রামের জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করে। আহতাবস্থায় জাহাঙ্গীর দৌড়ে পালিয়ে গেলেও সিয়ামকে একা পেয়ে ছুরিকাঘাতে হত্যা করে সবুজ পালিয়ে যায়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসে।
নিহত সিয়ামের বড় ভাই অলিউল্লাহ লিটন অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে গেলে সে সিয়ামকে চুরিকাঘাতে হত্যা করে ঝোপের মধ্যে রেখে দিয়ে পালিয়ে যায়। এঘটনায় আমরা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
লাকসাম থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে রাতে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ জানান, আজ (২৩ জুলাই) সকালে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। নিহতের স্বজনরা হত্যা মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম