1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪৫৩ জন পড়েছেন
ছবি : শোকাবহ ১৫ আগষ্টের সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।


মোজাম্মেল হক আলম :

কুমিল্লার লাকসামে (১৫আগষ্ট) মঙ্গলবার সকালে ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌরসভা আ’লীগ, লাকসাম পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসের শুরুতে কোর-আনখানি, মিলাদ-মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকসভার আয়োজন করে।
শোকাবহ আগষ্টের সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এর পক্ষে লাকসাম উপজেলা আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় কার্যালয়ে ১৫ আগষ্টের বেদনাদায়ক নির্মম হত্যাকাণ্ডে নিহত জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত-আলোচনা সভা ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়।
শোক দিবসে আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল হাই সিদ্দিকী, পৌরসভা আ’লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, প্যানেল মেয়র খলিলুর রহমান, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, উপজেলা যুবলীগ সদস্য মোশারফ হোসেন মজুঃ, ওমর ফারুক চেয়ারম্যান, মোঃ মনির হোসেন, সাজেদুল ইসলাম সজল, মাসুদ পারভেজ রনি, শিহাব খান, মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগ সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম