1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে স্বেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশকালঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৮ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :

লাকসামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন, কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদ সদস্য টিপু সুলতান, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি সাইফ উদ্দিন পাপ্পু, সাধারণ সম্পাদক মহসিন রহমান, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, লাকসাম উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম রাজুর উপস্থাপনায় অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন, পৌর কাউন্সিলর মনসুর আহমদ মুনসি, স্বেচ্ছাসেবক লীগ নেতা শম্ভু সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে স্বেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ ফরম তুলে দেন নেতৃবৃন্দ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম