1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মরক্কোয় ভূমিকম্পে নিহত বেড়ে আড়াই হাজার

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭৫ জন পড়েছেন

 অনলাইন ডেস্ক: 

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধারকাজ চালাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সেখানে এ পর্যন্ত আড়াই হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর এএফপির

শক্তিশালী এই ভূমিকম্পে মারাকেশসহ মরক্কোর বিস্তীর্ণ জনপদ একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সোমবার মরক্কোর রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ২ হাজার ৪৯৭ জনের নিহত ও ২ হাজার ৪৬৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর মরক্কোয় এখনো হাজারো মানুষ গৃহহীন। ভুক্তভোগীরা বলছেন, সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এর ফলে উদ্ধারকাজ এগোচ্ছে না।

এদিকে সরকারের পক্ষ থেকে উদ্ধারকাজের পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে খাবার, তাঁবু, চাদর, সুপেয় পানি বিতরণ করা হচ্ছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের উদ্যোগে অনেকেই হতাশ হয়েছেন। কারণ, ভূমিকম্পের পর রাজা চতুর্থ মোহাম্মদ কিংবা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুচ-কেউ জাতির উদ্দেশে কোনো ভাষণ দেননি।

এদিকে সবার কাছ থেকে সাহায্য নিচ্ছে না মরক্কো। তবে স্পেন, কাতার, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে ত্রাণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর মধ্যে কাতার, স্পেন ও যুক্তরাজ্য সেখানে উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞ পাঠিয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন প্রাথমিকভাবে ১০ লাখ মার্কিন ডলারের সাহায্য তহবিল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই অর্থ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম