1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ইসরায়েলের নজরদারি বিমানে এআই

  • প্রকাশকালঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক :

অভিনব একটি নজরদারি বিমান সামনে আনল ইসরায়েল। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বয় করা হয়। সেখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে খবরের সত্যতা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা ও সামরিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করার ক্ষেত্রে এটি একটি মাইলফলক।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক গবেষণা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়ানিভ রোতেম বিবৃতিতে জানান, উন্নত নজরদারি বিমান নির্মাণের ‘ওরোন’ প্রকল্পটি প্রায় ৯ বছর আগে পরিকল্পনা করা হয়েছিল। এটি ইসরায়েলি বাহিনীকে উদ্ভাবনী গোয়েন্দাবৃত্তি, নজরদারি এবং পুনর্গঠনের ক্ষমতা প্রদান করবে। সঙ্গে যুক্ত আছে অনবোর্ড রাডার সিস্টেম এবং বহুমাত্রিক সেন্সরের সমন্বয়ে অভূতপূর্ব সেন্সিং সিস্টেম।

এআই প্রযুক্তির ব্যবহারে অভূতপূর্ব বুদ্ধিমত্তার সক্ষমতা তৈরি করতে একটি দক্ষ ও স্বয়ংক্রিয় ডেটা প্রসেসিং সিস্টেম গড়ে তোলা হয়, যা রিয়েল টাইমে কার্যকর সিদ্ধান্ত নিতে সক্ষম। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) ‘ওরোন’ বিমানে গালফস্ট্রিম জি৫৫০ জেট ইঞ্জিন ব্যবহার করেছে। ইসরায়েলি সাইবার ও এআই বিশেষজ্ঞ এবং ইসরায়েল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের সদস্য ব্রিগেডিয়ার ড. জেনারেল উরি অ্যাঙ্গেলহার্ড (অব.) ফক্স নিউজকে জানান, ইসরায়েলে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে অর্জিত ফলাফল অত্যন্ত চিত্তাকর্ষক।

বিভিন্ন প্রোগ্রাম, সেন্সর ও অন্যান্য উপাদানের মধ্যে সমন্বয় এবং বিশাল ডেটাবেজ ব্যবহার করে রিয়েল টাইমে বিশ্লেষণ করা ও সিদ্ধান্ত বাস্তবায়নে ‘এআই’ ব্যবহার করা হয়। সামরিক খাতে এআই ব্যবহার করার ক্ষেত্রে এটি ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করবে।

নতুন এ প্রযুক্তির মাধ্যমে নজরদারি বিমান থেকে বাস্তব সময়ে যা কিছু বলা হচ্ছে– কে বলেছে এবং কাকে বলেছে, তা বিশ্লেষণ করা সম্ভব। এআই প্রযুক্তি ব্যবহার ও সমন্বয়ের বিষয়টি এ কারণে জরুরি, সন্ত্রাসী সংগঠন ছাড়াও কার্যত প্রতিটি গোষ্ঠীই এই প্রযুক্তিকে যে কোনো উপায়ে ব্যবহার করতে চাইছে। কিন্তু এআই গ্রহণ করার তাড়াহুড়ো ভুল দিকে পরিচালিত করতে পারে। যে দেশ বা সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাফল্য পেয়েছে, তারা ওই প্রযুক্তির মাধ্যমে ভীষণভাবে প্রভাবিত হয়ে থাকে। এ অবস্থায় তারা কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্লেষণ ও সব সুপারিশ অন্ধভাবে বিশ্বাস করতে পারে। এমনকি যখন এসব পরামর্শ আদৌতে ত্রুটিপূর্ণ বা ভুল হয় তখনও।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম