1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

৩৩ কোটি শিশু দারিদ্র্যের মধ্যে বাস

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৯ জন পড়েছেন

নকশী বার্তা অনলাইন ডেস্ক:

করোনা মহামারি শিশুর দারিদ্র্য অবসানের লড়াইয়ে ব্যাপক মন্থরতা সৃষ্টি করেছে। এতে ৩৩ কোটি ৩০ লাখ শিশু এখনও চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে। বুধবার প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর এএফপির

জাতিসংঘ শিশু তহবিল ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, মহামারিটি আগের পূর্বাভাসের চেয়ে তিন কোটি কম শিশুর চরম দারিদ্র্য থেকে মুক্তির দিকে পরিচালিত করেছে। ফলে প্রতি ছয়জনের মধ্যে একটি শিশু এখনও প্রতিদিন ২ দশমিক ১৫ ডলারের কম আয়সীমায় বাস করে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে বলেছেন, কভিড-১৯, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক ধাক্কার প্রভাব থেকে জটিল সংকট অগ্রগতি স্থগিত করেছে এবং লাখ লাখ শিশুকে চরম দারিদ্র্যের মধ্যে ফেলে দিয়েছে।

বিশ্বব্যাংকের দারিদ্র্য ও সমতাবিষয়ক গ্লোবাল ডিরেক্টর লুইস-ফেলিপ লোপেজ-কালভা এক বিবৃতিতে বলেন, এ পরিস্থিতিতে শুধু মৌলিক চাহিদাই নয়; বরং মর্যাদা, সুযোগ বা আশা থেকেও বঞ্চিত হচ্ছে শিশুরা। সাব-সাহারান আফ্রিকার ৪০ শতাংশ শিশু এখনও চরম দারিদ্র্যের মধ্যে বাস করে; বিশ্বের যে কোনো জায়গার চেয়ে এই হার সর্বোচ্চ।

এএফপি

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম