1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলা শিখছেন শাকিবের মার্কিন নায়িকা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২৪ জন পড়েছেন

নকশী বার্তা অনলাইন ডেস্ক:

বাংলাদেশের সুপারস্টার শাকিব খান গেল বছর ঘোষণা দিয়েছিলেন ‘রাজকুমার’ নামে সিনেমাতে অভিনয় করার। ছবিটি নির্মাণ করবেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ। এ ছবির নায়িকা চরিত্রে অভিনয় করবেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী  কোর্টনি কফি। অতি অল্প সময়ের মধ্যে সিনেমা নির্মাণের কাজে হাত দেবেন পরিচালক। জানা গেছে, এ  ছবির নায়িকা কোর্টনি ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করার জন্য বাংলা ভাষা শিখছেন। এ খবর জানিয়েছেন খোদ নির্মাতা হিমেল আশরাফ নিজেই। তিনি বলেন, কোর্টনি কফি কাজটির জন্য খুবই সিরিয়াস। প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিয়মিত বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন। স্পষ্ট বাংলা বলতে হবে এমনটা নয়, গল্পের চাহিদানুযায়ী তিনি বাংলায় কথা বলবেন। নির্মাতা আরও বলেন, আমেরিকায় তার জন্য একজন সহকারী আছে।

তার সহযোগিতায় তিনি নিয়মিত বাংলা শিখছেন। পাশাপাশি অনলাইন টিউটোরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সহযোগিতায় বাংলা শিখছেন। আমার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষদিকে পাবনা থেকে শুটিং শুরু করবো। পরে আমেরিকার বিভিন্ন স্টেটে শুটিং হবে এবং কানাডায় শেষ হবে। আমাদের টার্গেট, ‘প্রিয়তমা’র সাফল্যকে ছাড়িয়ে যাওয়া। আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি দেয়ার কথা রয়েছে ‘রাজকুমার’। ছবিটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।

 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম