1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নায়কা দীপিকাকে নিয়ে এবর হৃতিকের ‘কৃষ ফোর’

  • প্রকাশকালঃ বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪৪৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা হৃতিক রোশনের আগামী ছবি কী হবে, তা নিয়ে জল্পনার শেষ নেই। ‘সত্তে পে সত্তা’র রিমেক না কি ‘রামায়ণ’ না ‘কৃষ ফোর’—কোন ছবিটি তিনি করতে চলেছেন তা এখনও স্পষ্ট নয়।

তবে শোনা যাচ্ছে, হৃতিক ‘কৃষ ফোর’ নিয়েই এই মুহূর্তে এগোতে চান। কিছু দিন আগে এ ব্যাপারে ইঙ্গিতও দিয়েছিলেন। তবে আসল চমক হলো এই ছবির নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোনের নাম শোনা যাচ্ছে।

পরিকল্পনা বাস্তবায়িত হলে এই প্রথম হৃতিক-দীপিকা একসঙ্গে কাজ করবেন। বলিউড পাবে নতুন জুটি। খবর আনন্দবাজার পত্রিকা।

জানা গেছে, বছরের শুরুর দিকে একটি পার্টিতে হৃতিক-দীপিকাকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। দীপিকাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছেন হৃতিক, এমন একটি ছবি ভাইরালও হয় সে সময়।

তখন দীপিকাও বলেছিলেন, তাদের দুজনকে পর্দায় একসঙ্গে দেখতে দর্শকের ভাল লাগবে।

সূত্রের খবর, ছবির প্রাথমিক চিত্রনাট্য শুনেছেন দীপিকা এবং তিনি তাতে রাজিও হয়েছেন। হৃতিকের পাশাপাশি তার চরিত্রটিও যথেষ্ট জোরালো। তবে এ ছবিতে প্রিয়ঙ্কা চোপড়া থাকবেন না বলেই নিশ্চিত হওয়া গেছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম