1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথমবারের মতো সরাসরি তফশিল ঘোষণা করবেন সিইসি

  • প্রকাশকালঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৮২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক :

দেশে প্রথমবারের মতো বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল সরাসরি বাংলাদেশ টেলিভিশন-বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে ঘোষণা করা হবে।

বিকাল ৫টায় নির্বাচন কমিশনের ২৬তম সভায় মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিণক্ষণ চূড়ান্ত হবে।

আরও পড়ুন: দূতাবাসের কর্মকর্তাদের হুমকি: ওবায়দুল কাদেরকে যা বললেন পিটার হাস

তার পর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার কমিশনের মুখপাত্র ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, অতীতে রেকর্ড করা ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনাররা জাতীয় নির্বাচনের তফশিল দিলেও এবার সিইসির সেই ভাষণ বিটিভি ও বেতারে ‘সরাসরি সম্প্রচার’ করা হবে।

অতীতে কমিশনসভা শেষে ভাষণ রেকর্ড করে প্রচার করা হতো। এই প্রথমবারের মতো নির্বাচন ভবন থেকে সরাসরি সম্প্রচার হবে তফশিলসহ সিইসির ভাষণ।

এক প্রশ্নের জবাবে ভোটের পরিবেশ ভালো উল্লেখ করলেও রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করেননি সচিব।

সংবাদ সম্মেলনে এনআইডি উইং ডিজি একেএম হুমায়ুন কবীর, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, আব্দুল বাতেন, ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম