1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জায়েদ খানের ছেড়ে আমার জনপ্রিয়তা বেশি-হিরো আলম

  • প্রকাশকালঃ বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪৬৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : এ সময়ের অন্যতম জপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশা সওদাগর ও হিরো আলম। জয় মিশা সওদাগরকে জিজ্ঞেস করলেন, আপনাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কি সদস্য হিরো আলম? এই প্রশ্ন কয়েকবারেও বুঝতে পারেননি মিশা। হিরো আলমকে চিনতেই পারছিলেন না তিনি। মিশা বলেন, ‘ও হ্যাঁ তিনি তো আমাদের আজীবন সদস্য। কিন্তু জায়েদ খান সেই ভুল ভাঙেন।’

জায়েদ বলেন, ‘না না, আমার প্রেসিডেন্ট বুঝতে পারেননি। একজন আছে যে মিউজিক ভিডিও করে, উনার কথা বলছেন। তিনি জয়ের প্রশ্নের উত্তর হিসেবে বলতে শুরু করেন না না হিরো আলম নামে আমরা কাউকে চিনি না। আমরা হিরো বলতে চিনি নায়ক রাজ রাজ্জাক, হিরো বল৯তে চিনি আলমগীর সাহেবকে… হিরো আলম নামে কাউকে চিনি না।’

জায়েদ খানের এই বক্তব্য সহজভাবে নিতে পারেননি হিরো আলম। তিনি সোশ্যাল মিডিয়ায় শাহরিয়ার নাসিম জয়ের এই লাইভের সঙ্গে নিজের ভিডিও জুড়ে দিয়ে বলছেন, জায়েদ খান আপনি আমাকে চেনেন না, আমি এর আগে একটা সিনেমা করেছি মার ছক্কা। আমার দ্বিতীয় ছবি সাহসী হিরো আলম। যার প্রযোজনা আমি নিজেই করেছি, নিজেই হিরো।

হিরো আলম ভিডিওতে বলেন, ‘হিরো আলমকে ওরা তুচ্ছ করে মূল্যায়ণই দিলো না জায়েদ খান ভাই। কী বলল, ওরা নাকি হিরো আলমকে চেনে না। বলল ওই যে মিউজিক ভিডিও করে হিরো আলম। আমি জায়েদ খান ভাইকে একটা কথা বলতে চাই, আপনি যে তুচ্ছ করে কথাটা বললেন, আপনি জায়েদ খান একদিকে দাঁড়াবেন, আমি হিরো আলম একদিকে দাঁড়াবো, দেখি আপনাকে কয়জন চেনে, আর আমি হিরো আলমকে কয়জন চেনে। আপনি এইভাবে কথা বললেন না? আপনাদের এই রকম অহংকারী কথাবার্তার জন্য আজকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে।’

আশরাফুল আলম ওরফে হিরো আলমের সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘আমকি এই মুহূর্তে বগুড়ায় আছি। ভিডিও প্রসঙ্গে কথা বললে তিনি বলেন, জায়েদ খান ভাই আমাকে তুচ্ছ করে কথা বলছে। এতে আমি অপমানিত হয়েছি। উনি এইভাবে কথা বলতে পারেন না। উনাকে কয়জন চেনে? আপনারা জানেন আমাকে কয়জন চেনে, আমাকে ভারতের বিভিন্ন এলাকা থেকে ডেকে নিয়ে যায়। উনি নিজের কথা না ভেবে পরকে এভাবে তুচ্ছ করে বলেই চলচ্চিত্রের এই অবস্থা।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম