1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে স্বপ্ন ভেটেরিনারি কেয়ারের উদ্বোধন 

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৮১০ জন পড়েছেন
মোজাম্মেল হক আলম : 
স্মার্ট ফার্মিং ফর স্মার্ট লাইভস্টক, স্মার্ট লাইভস্টক ফর স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে কুমিল্লার লাকসামে স্বপ্ন ভেটেরিনারি কেয়ার এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার ৬নং উত্তরদা ইউনিয়নের চন্দনা বাজারে স্বপ্ন ভেটেরিনারি কেয়ার এর যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
এ্যানিমেল হাব বাংলাদেশ এর ফাউন্ডার ও স্বপ্ন ভেটেরিনারি কেয়ারের পরিচালক ডাঃ নাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উত্তরদা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ একেএম রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন, নজরুল ইসলাম, এ্যানিমেল হাব বাংলাদেশ এর কো-ফাউন্ডার ও স্বপ্ন ভেটেরিনারি কেয়ারের পরিচালক ডাঃ তানভীর ইসলাম, পরিচালক মোস্তফা জামান তুহিন, পরিচালক খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার প্রমুখ।
এ্যানিমেল হাব বাংলাদেশ এর ফাউন্ডার ও স্বপ্ন ভেটেরিনারি কেয়ার এর পরিচালক ডাঃ নাহিদুল ইসলাম বলেন, স্বপ্ন ভেটেরিনারি কেয়ার বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে। আমাদের উদ্দেশ্য সারাদেশে ছোট ছোট ক্লিনিক করে সকল উদ্যোক্তাদের কাছে সঠিক সেবা পৌঁছে দেওয়া।
তিনি আরো বলেন, স্বপ্ন ভেটেরিনারি কেয়ার এর মাধ্যমে স্বল্প মূল্যে পোল্ট্রি ও গবাদি পশুর রোগ নির্ণয়, সার্টিফাইড ডাক্তারদের সমন্বয়ে চিকিৎসা সেবা এবং ঔষধ সেবা প্রধান করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম